বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার অভিযান ‘চমৎকার স্বাস্থ্য’ বলা হলেও ট্রাম্পের শরীরে দেখা যাচ্ছে ‘ভয়াবহ’ যেসব উপসর্গ ‘আল্লাহর প্রশংসা করে’ যা বললেন ট্রাম্প ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার বন্ধ, জ্বালানিসংকটের আশঙ্কা ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর: শামা ওবায়েদ নওগাঁয় গাছের চারা ও স্কুলের বসার বেঞ্চ বিতরণ মাটিরাঙ্গায় দুই সপ্তাহ ব্যাপি গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত। অস্ট্রেলিয়ায় স্বপ্নের দিন বাংলাদেশের ক্ষতিপূরণের আশায় গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা॥ সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে “কাউবয় ফ্যাক্টরিতে” নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ

ঝালকাঠিতে টানা নয় বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক আর নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১০৬ Time View

 

 

গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি : ঝালকাঠিতে টানা নয় বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন)। আজ শুক্রবার ভোর ৫ টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। কীর্ত্তিমান এ রাজনীতিবীদ স্বাধীনতার মাসেই চলে গেলেন ঝালকাঠি সদর উপজেলার ৬নং বাসন্ডা ইউনিয়ন পরিষদের টানা নয় বারের নির্বাচিত রাষ্টীয় স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক।মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৭৩ বছর। বেশ কিছু দিন ধরে তিনি হার্টে সমস্য, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকসসহ বার্ধক্ষ্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

ইউপি চেয়াম্যানের পাশাপাশি ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার আহবায়কসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন মোবারক হোসেন মল্লিক । মরহুমের প্রথম জানাজা নামাজ শুক্রবার বাদ আসর ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।পরে ইউনিয়ন পরিষদ ও নিজ বাড়ি মসজিদে জানাজা শেষে দাফন করা হবে। তার মৃত্যুতে মাননীয় সংসদ সদস্য,১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আলহাজ আমির হোসেন আমু মহোদয় ও ঝালকাঠি জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যড.খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বার্তায় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার। এছাড়া ঝালকাঠি জেলা আওয়ামীলীগ,জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন ব্যক্তি শোক প্রকাশ করেছেন। মোবারক হোসেন মল্লিকের জামাতা রাকিব তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit