রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

সরকার হটাতে বৃহত্তর ঐক্য হবে : ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

ডেস্কনিউজঃ সরকার হটাতে গণতন্ত্রের পক্ষের শক্তির ‘বৃহত্তর ঐক্য’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘উত্তাল মার্চ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের পর আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তানি হানাদারবাহিনীর বর্তমান সরকারের পার্থক্য কোথায়? পাকিস্তানিরাও এই রাষ্ট্রের মানুষকে হত্যা করেছে। আওয়ামী লীগ সরকারও হত্যা করেছে, গুম করেছে।

জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, যত বড় দল হোক কোন স্বৈরাচারকে এককভাবে পরিবর্তন করা যায় না। আন্দোলনকারী শক্তি নিয়ে এই জাতীয় সরকার করতে হবে। জাতীয় সরকারের রূপরেখা, মেয়াদ এবং করণীয় সব কিছু ঠিক হবে ঐক্যমতের ভিত্তিতে। কোনো একক ব্যক্তি বা দল নির্ধারণ করবে না।

কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের পরিচালনায় আলোচনা সভায় সাবেক ছাত্র নেতা অধ্যাপক মাহবুব উল্লাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজাহান ওমর প্রমুখ বক্তব্য রাখেন।

কিউএনবি/বিপুল/১০ই মার্চ, ২০২২ | রাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit