শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

দুপুরে দেশে ফিরছেন বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

ডেস্ক নিউজ : ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরছেন।  বুধবার দুপুর নাগাদ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছার কথা রয়েছে। রোমানিয়ায় নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত দাউদ আলী মঙ্গলবার সন্ধ্যায় টেলিফোনে যুগান্তরকে জানান, এদিন রোমানিয়ার সময় রাত পৌনে ১০টায় এবং বাংলাদেশ সময় রাত পৌনে দুটোয় ২৮ নাবিককে বুখারেস্ট থেকে তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে ইস্তাম্বুলে পাঠানো হবে।  ইস্তাম্বুল হয়ে তারা ঢাকায় পৌঁছাবেন।  একটি বিশেষ বিমানে এ নাবিকদের একসঙ্গে পাঠানো হচ্ছে।

জাহাজে আগুনের ঘটনায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ ইউক্রেনের একটি মরচুয়ারিতে রাখা হয়েছে।  তার লাশ আজকে আসছে না। ২৮ নাবিকের মধ্যে রয়েছেন- বাংলার সমৃদ্ধি জাহাজের মাস্টার জিএম নুর ই আলম ও সহকারী মাস্টার মনসুরুল আমিন খান। বাকিরা হলেন সেলিম মিয়া, রমা কৃষ্ণ বিশ্বাস, রুকনুজ্জামান রাজিব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মোহাম্মদ ওমর ফারুক তুহিন, সৈয়দ আসিফুল ইসলাম, রবিউল আউয়াল, সালমান সরওয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, শেখ সাদি, মাসুদুর রহমান, জামাল হোসাইন, মোহাম্মদ হানিফ, আমিনুর ইসলাম, মহিন উদ্দিন, হোসাইন মোহাম্মদ রাকিব, সাজ্জাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, নজরুল ইসলাম, সরওয়ার হোসাইন, মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসাইন, শফিকুর রহমান, আতিকুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে জলসীমায় নোঙর করে ১৮০ মিটার দৈর্ঘ্যরে বাল্ক ক্যারিয়ার জাহাজ বাংলার সমৃদ্ধি।  গত ২ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট ও ইউক্রেন সময় ৫টা ২৫ মিনিটে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।  মারা যান হাদিসুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit