বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নওগাঁয় সুজনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১০০ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় সুজনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কেডির মোড় জননী ট্রেনিং সেন্টারে জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম,বিকশিত নারী নেটওয়ার্ক ও সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির আয়োজনের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ করে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, সুজন নওগাঁ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এ.কে সাজু, জননী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকরামুল হোসেন, নারী উদ্যেক্তা ডলি আজাদ সহ সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির অন্যান্য সদস্য বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আলোচানায় বক্তারা বলেন, সমাজে নানা ভাবে নারীরা পিছিয়ে এবং অবহেলিত, সর্বক্ষেত্রে নারীর সমতা, ও নারীদের ক্ষমতায়ন করে নারী শিক্ষার প্রসার ঘটিয়ে নারীর প্রাপ্য সম্মান নিশ্চিত করার লক্ষে সকলকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। অপরদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এডাব এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেনসিজ ইন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit