শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম

আরও ২০ রাশিয়ান নাগরিকের ওপর জাপানের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির দেশ রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেনে। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। আজ মঙ্গলবার অভিযানের ত্রয়োদশতম দিন। বিগত ১২ দিনের এই অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।

এমন পরিস্থিতিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষিতে ব্যবসায়ী ও কর্মকর্তাসহ আরও ২০ রাশিয়ানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। মঙ্গলবার (৮ মার্চ) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাদের তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় রয়েছেন- ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ, প্রেসিডেন্সিয়াল প্রশাসনের প্রথম উপপ্রধান সের্গেই কিরিয়েঙ্কো, প্রেসিডেন্সিয়াল প্রশাসনের উপপ্রধান দিমিত্রি কোজাক এবং চেচনিয়ার প্রধান নেতা রমজান কাদিরভ।

তালিকায় রাশিয়ান ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন রোটেনবার্গ ব্রাদার্স, গেনাডি টিমচেঙ্কো ও আলিশার উসমানভ।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দু’টি সংস্থা হলো- দ্য ইন্টারনেট রিসার্চ এজেন্সি ও বেসরকারি মিলিটারি কোম্পানি ওয়াগনার।

এ ছাড়া জাপান বেলারুশের ওপর নিষেধাজ্ঞার আরেকটি তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে ১২ ব্যক্তি এবং ১০ বেলারুশিয়ান কোম্পানি ও সংস্থা রয়েছে।

সূত্র : তাস

কিউএনবি/অনিমা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit