রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

মেসি-নেইমারদের বিবর্ণ পারফরম্যান্সে পিএসজির হার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে আবারো হারের তিক্ত স্বাদ পেল পিএসজি। মেসি-নেইমারদের নিয়ে সাজানো একাদশ নিয়েও হার এড়াতে পারেনি প্যারিসের দলটি। শনিবার রাতে নিসের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। নিসের জয়সূচক গোলটি করেছেন অ্যান্ডি দিলর্ত। কিলিয়ান এমবাপ্পের অভাব বেশ হাড়ে হাড়ে টের পেয়েছে পিএসজি। পিএসজির আক্রমণ ভাগ নিসের রক্ষণে তেমন পরীক্ষাই নিতে পারেনি। লিওনেল মেসি, নেইমারদের মত তারকা ফুটবলার থাকা সত্ত্বেও দুর্ভেদ্য জালের দেখা পায়নি। তবে এই হারে পয়েন্ট তালিকায় তেমন হের-ফের হয়নি। সুবিধাজনক অবস্থানেই রয়েছে পিএসজি।

৪-৩-৩ ফর্মেশনে একাদশ সাজিয়েও তেমন সুবিধা করতে পারেনি মাউরিসিয়ো পচেত্তিনোর দল। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ঢের এগিয়ে ছিল নিস। বেশ কয়েকবার দারুণ সুযোগ বানালেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণে দ্যুতি ছড়িয়েছে নিস। হাল ছেড়ে না দেওয়ায় ৮৮ মিনিটে পেয়ে যায় জয়সূচক গোলটি। পিএসজিকে স্তব্ধ করে নিসের জয় নিশ্চিত করেন আলজেরিয়ার ফরোয়ার্ড অ্যান্ডি দিলর্ত। পিএসজির হয়ে সুযোগ পেয়েছিলেন দি মারিয়া কিন্তু পারেনি জাল খুঁজে নিতে। ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানেই থাকল পিএসজি। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে নিস।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit