বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শেরপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৭০ Time View

 

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ন্দ্রেীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার শেরপুরে আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (০৫মার্চ) বিকেলে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টোর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, যুবলীগ নেতা ফেরদৌস সরকার মুকুল, আরিফুজ্জামান সরকার আরিফ, আবু বকর সিদ্দিক, বাবুল আক্তার, ফরিদ উদ্দিন, শাহ আলম ফকির, সেলিম রেজা প্রমূখ বক্তব্য রাখেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত চক্রের ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করার আহবান জানান বক্তারা।

কিউএনবি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit