বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

মনিরামপুরে বোমা হামলার অভিযোগে সাবেক মেম্বরসহ ৭ জনের নামে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে মশিউর রহমান নামে এক ওয়ার্ড মেম্বরের ওপর বোমা হামলার অভিযোগে সাবেক মেম্বর সহ সাত জনের নামে থানায় মামলা করা হয়েছে। মেম্বর মশিউর রহমান বাদি হয়ে ৩ মার্চ এ মামলাটি করেন।আসামিরা হলেন, চালুয়াহাটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আমজাদ আলী খান, আসাদুজ্জামান, মনিরুজ্জামান মনি, আল আমিন, শফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম ও নাজমুল ইসলাম খান। ইতিমধ্যে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বর মশিউর রহমান জানান, ২ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে রাজগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তিনি অভিযোগ করেন, পথিমধ্যে মোবারকপুর গ্রামের আজিজুর রহমানের বাশবাগানের কাছে পৌছলে সাবেক মেম্বর আমজাদ আলীর নেতৃত্বে সন্ত্রাসীরা তার ওপর বোমা হামলা চালায়। কিন্তু কোন বোমা বিষ্ফোরিত হয়নি। এসময় মশিউরের চিৎকারে আশপাশের লোকজন এসে মনিরুজ্জামান নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ৩ মার্চ বর্তমান মেম্বর মশিউর রহমান বাদি হয়ে সাবেক মেম্বর আমজাদ আলীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। তবেে বোমা হামলার অভিযোগ অস্বকিার করেে সাবেক মেম্বর আমজাদ আলী জানান, পূর্ব শত্রুতার জের ধরে বর্তমান মেম্বর মশিউর রহমান ষড়যন্ত্র করে পরিকল্পীতভাবে তাকে ফাসাতে এ মিথ্যা মামলা করেছেন। মামলার তদন্তকারী অফিসার রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিটন মিয়া জানান, পূর্ব শত্রুতার জেরে এ হামলা হতে পারে। মনিরামপুর থানার ওসি(তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit