মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ, র‍্যাব ও পিবিআইতে বড় রদবদল সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী

মনিরামপুরে সড়ক প্রশস্তকরনসহ বিভিন্ন দাবিতে অবস্থান ধর্মঘট পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥যশোরের মনিরামপুর পৌরশহরে যশোর-সাতক্ষীরা মহাসড়ক প্রশস্তকরন, সড়কের নীচ দিয়ে ক্রস ড্রেন নির্মান পূর্বক হরিহর নদীর সাথে সংযোগ স্থাপন,যানজট নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের দাবীতে শনিবার অবস্থান ঘর্মঘট পালন করা হয়। মনিরামপুর বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে সকাল ১১ টায় পৌরশহরের কেন্দ্রীয় মসজিদের সামনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগ্রাম কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনে লাভলু।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক শ্রীবাস কুন্ডু, আশরাফ আলী মোল্যা, পৌর কাউন্সিলর মোহাম্মদ আজিম উপজেলা মহিলা লীগের সভাপতি রীতা রানী পাড়ে, সাধারণ সম্পাদক আসমাতুন্নাহার প্রমূখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

অবস্থান ধর্মঘট থেকে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, যশোর-সাতক্ষীরা মহাসড়ক প্রশস্তকরনের কাজ শুরু হলেও অদৃশ্য কারনে মনিরামপুর পৌরশহরের ধানবাজার থেকে কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত প্রশস্তকরন করা হয়নি। ফলে পৌরশহরে সবসময় তীব্র যানজট লেগেই থাকে। এছাড়াও পরিকল্পীতভাবে মহাসড়কের নিচ দিয়ে ক্রসডেন নির্মানপূর্বক হরিহরনদীর সাথে সংযুক্ত করা হলে শহরের বেশ কয়েকটি এলাকা স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit