বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম

রাশিয়ান সম্পদ দখল করার অনুমতি দিল ইউক্রেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

ডেস্কনিউজঃ ইউক্রেনে থাকা রুশ সম্পদ দখল করার অনুমতি দিয়েছে দেশটির পার্লামেন্ট। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

ইউক্রেনের পার্লামেন্ট জানিয়েছে, ইউক্রেনে থাকা রুশ সরকার বা নাগরিকদের স্থাবর ও অস্থাবর সম্পদ দখল করার অনুমতি দেয়া হয়েছে। এখন থেকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ রুশ সম্পদ দখল করার আইনি অনুমতি পেল।

বৃহস্পতিবার ইউক্রেনের পার্লামেন্ট এ ধরনের পদক্ষেপ নেয়।

এখন রুশ সরকার বা নাগরিকদের কোন সম্পদগুলো বাজেয়াপ্ত করা হবে তার তালিকা করবে ইউক্রেন সরকার। এরপর এ তালিকা ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদকে দেয়া হবে।

এরপর ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সিদ্ধান্ত অনুসারে এ রুশ সম্পদগুলোকে রাষ্ট্রীয় মালিকানার অধীনে আনা হবে।

সূত্র : বিবিসি

কিউএনবি/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |১৯শে ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ |রাত ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit