সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে নদী থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৪৮ Time View

 

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ মোঃ রিফাত (৯) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহী থেকে আগত স্পেশাল ডুবুরির টিম আড়াই ঘন্টা অভিযান চালিয়ে দুপুর ১টায় নদী থেকে তার লাশ উদ্ধার করে। নিহত রিফাত বগুড়া সদরের নিশিন্দারা এলাকার রকি ফকিরের ছেলে এবং শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর কাশিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলো।

জানা গেছে, নিহত রিফাতসহ বিনোদপুর কাশিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ৭০ জন ছাত্র নিয়মিত বাঙালি নদীতে গোসল করতো। গতকালও রিফাত দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসার অন্যান্য ছাত্রদের সাথে থেকে বাঙালী নদীতে গোসল করতে যায়। পরে গোসল শেষে অন্যান্য ছাত্রের সাথে নদীর পাড়ে উঠে আসে। এ সময় তার সহপাঠিদের সে জানায় তার স্যান্ডেল নদীর পাড়ে ফেলে এসেছে। এরপর সে একাই আবারও নদীর পাড়ে যায় স্যান্ডেল আনতে যায়। পরে তার সাথে যাওয়া ছাত্ররা সেখান থেকে চলে আসে। এরপর দুপুরে খাবারের আগে নাম হাজিরার সময় রিফাতকে অনুপস্থিত পাওয়া যায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ বিনোদপুরে রিফাতের নানার বাড়ী, বগুড়া সদরে তার বাবার বাড়ীতে খোঁজ নেন। কিন্তু তাকে না পাওয়া গেলে গতকালই রিফাতের বাবা ও মাদ্রাসা কর্তৃপক্ষ শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার সকালে তাদেরকে নদীতে মাদ্রাসা ছাত্র নিখোঁজের বিষয়টি জানালে তারা রাজশাহীতে ডুবুরির স্পেশাল টিমকে জানায়। তারা ঘটনাস্থলে এসে আড়াই ঘন্টা অভিযান চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit