মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই: ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৮৯ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভালোয় ভালোয় যদি বিদায় নিতে চান, তাহলে দয়া করে দুর্নীতি বন্ধ করেন। তা না হলে আপনাদের পিঠের চামড়া থাকবে না। কথা খুব পরিষ্কার, দেশনেত্রীকে মুক্ত করতে হবে, মজনুসহ সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদের মুক্ত করতে হবে। সেজন্য আমাদের আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। ইস্পাত দৃঢ় ঐক্যের মধ্যে দিয়ে, আন্দোলন সংগ্রাম করে এই ভয়াবহ ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করতে হবে। তাদের অবশ্যই নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারতে ক্ষমতায় বসাতে হবে, এ ছাড়া তাদের কোনো উপায় নেই। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকে আমাদের দলের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ৬ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি। তারা গায়ের জোরে বন্দুক দেখিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। তাদের বিরোধী নেতাকর্মীদের কারাগারে রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আজকে আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে একটা মিথ্যাবাদী প্রতারক দল।  

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহবায়ক নবী উল্লা নবী, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, শ্রমিক দল নেতা মোস্তাফিজুল করিম মজুমদার, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit