বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের জীবনের পরের ঢেউ যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত: পূজা চেরী ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখায় স্পিকারের উষ্মা দলবদল নিয়ে কিছুই জানতেন না বাবর আজম রাশিয়ার হামলায় গুদাম ছাই, কিয়েভে বাড়ছে খাদ্য সংকট মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

ডোমারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জিএম,এ রাজ্জাকের দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১১০ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে রাষ্ট্রীয় মর্যাদায় এলাকার কৃতি সন্তান বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত প্রধান শিল্প নির্দেশক স্বাধীনতা সংগ্রামের ৬ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা জিএম,এ রাজ্জাক (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর ডোমার উপজেলার ভোগড়াবুড়ি ইউনিয়নের নিজ ভোগড়াবুড়ি গ্রামের নিজ বাড়ি প্রাঙ্গণে রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম ও পুলিশের একটি চৌকস দল। এরপর তার কফিনে পুপমাল্য অর্পণ করেন সরকারের পক্ষে উপজেলা নির্বহী কর্মকর্তা শাহিনা শবনম, নীলফামারী সদর আসন সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের পক্ষে জেলা আ’লীগের নেতৃবৃন্দ।

এরপর জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগ দপ্তরের উপ-পরিচালক আব্দুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌর মেয়র ও জেলা আ’লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তইবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কান্তি ভূষণ কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হাফিজুর রশিদ প্রামানিক মঞ্জু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নুরননবী, ইলিয়াস হোসেন, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববীসহ সকল সদস্যগণ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গত বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গ্রনগ্রাহী রেখে গেছেন। জিএম আব্দুর রাজ্জাক জীবদ্দশায় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের পাশে বিজয় সরণি মোড়ে স্থাপিত “বিজয় সরণি ফোয়ারা”, নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনার, নীলফামারীর স্বাধীনতা স্মৃতি অ¤¬ান, ডোমারের হৃদয়ে স্বাধীনতা স্মৃতি স্তম্ভ, পঞ্চগড় জেলার অডিটোরিয়াম, গাজিপুর স্বাধীনতা স্মৃতি অম্লান সহ অসংখ্য উল্লেখযোগ্য কাজের ডিজাইনার ছিলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit