বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
 দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

ভিন্নমত পোষণকারীরা বিভিন্নভাবে নির্যাতিত : ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৯৯ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘আমরা বিভাজনের রাজনীতি করি না। আমরা সবসময় ঐক্যের রাজনীতি করি। কিন্তু দেশের গণতন্ত্র হরণ করা হয়েছে। ভিন্নমত পোষণকারীরা বিভিন্নভাবে নির্যাতিত। এ অবস্থায় বাংলাদেশকে তার আধ্যাত্মিকতার মধ্য দিয়ে, পার্থিব উন্নতির মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হলে ইস্পাত কঠিন ঐক্য দরকার।’আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাসাবো বৌদ্ধবিহারে বৌদ্ধ ধর্মীয় নেতা মহাসংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়ায় আয়োজিত শ্রদ্ধার্পণ সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দলের পক্ষ থেকে মহাসংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সমবায় ও পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তীসহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘মহাসংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের শান্তির জন্য, সৌহাদ্রের জন্য, মানুষে-মানুষে ভালোবাসা সৃষ্টির জন্য সারাজীবন অতিবাহিত করেছেন। শান্তির বাণী প্রচার করেছেন। তার অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এসেছি। বেগম খালেদা জিয়া ও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি।’

মির্জা ফখরুল বলেন, ‘ধর্মের নামে যে হানাহানি, সেই হানাহানি বাংলাদেশে সবচেয়ে কম হয়। কিছু কিছু কুচক্রী আছে, যারা মাঝে মাঝে ধর্মের বিভাজন সৃষ্টির চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের মানুষ হাজার হাজার বছর ধরে ভাইয়ে-ভাইয়ের মতো বসবাস করেছে। বৌদ্ধ ধর্মের একটা প্রভাব, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সব জায়গায় সৃষ্টি করেছিল। এটা হচ্ছে শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম। কিন্তু তারপরও সারা বিশ্বে শান্তি নষ্ট হচ্ছে। বিশ্বে এখন যুদ্ধ হচ্ছে।’তিনি বলেন, ‘আজকে বার্মা থেকে রোহিঙ্গারা চলে এসেছে। অন্যদিকে, কাশ্মীরে মানুষেরা নির্যাতিত হচ্ছে। আর আজকে, এই মুহূর্তে ইউক্রেনের শিশু, নারীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে রাশিয়ার আগ্রাসনের ফলে। সমগ্র বিশ্বে অশান্তি আজকে। আমাদের দেশও আজ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জায়গা থেকে বহুদূরে চলে এসেছে। গণতন্ত্র হরণ করা হয়েছে। ভোটাধিকার হরণ করা হয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit