শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

জাতীয় সরকার ছাড়া দেশে গণতন্ত্র ফিরবে না : জাফরুল্লাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১০১ Time View

 

ডেস্কনিউজঃসুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে দুই বছরের জন্য জাতীয় সরকার চান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমি ১ বছর আগের থেকে বলছি অন্তুত দুই বছরের জন্য জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় সরকার প্রতিষ্ঠিত না হলে এদেশে কোনো ক্রমেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা যাবে না। কোনো ক্রমেই সুষ্ঠু নির্বাচন হবে না।

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার পতাকা উত্তোলনের ৫২তম বছর উদযাপন উপলক্ষে ‘বাঙালির তৃতীয় জাগরণের মাইলফলক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে শরীক জেএসডি সভার আয়োজন করে।

জাফরুল্লাহ বলেন, জাতীয় সরকারের সবচেয়ে বড় সুবিধা হলো আওয়ামী লীগ। সেই সরকারে আওয়ামী লীগের প্রতিনিধিও থাকবে। হয়তো প্রতিনিধি শেখ রেহানাও হতে পারেন। আমি জানি না, সেটা আওয়ামী লীগের ব্যাপার। ’

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

জানা গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে একের পর এক সমালোচনামূলক বক্তব্য এবং সম্প্রতি প্রধান কমিশন গঠন নিয়ে ডা. জাফরুল্লাহর মন্তব্যে চরমভাবে ক্ষুব্ধ হয়েছে বিএনপি। বেশ কিছুদিন ধরে বিএনপির কোনো কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ না জানানো হচ্ছিল না। এবার তিনি অতিথি থাকবেন এমন অনুষ্ঠানেও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের নেতাকর্মীরা।

কিএনবি/বিপুল/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit