মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

খারকিভে তুমুল সংঘর্ষ, বিমান থেকে নামছে রুশ ছত্রীসেনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তাদের সৈন্যরা ইউক্রেনের দক্ষিনাঞ্চলীয় শহর খারসন দখল নিয়ে পূর্ণ কর্তৃত্ব স্থাপন করেছে। সেই সঙ্গে দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ শহর খারকিভ-এর পুলিশ বিভাগের একটি ভবনে রকেট হামলা করেছে তারা। বুধবার রুশ ছত্রীসেনারা বিমান থেকে নামে দেশটির দ্বিতীয় বৃহত্তম পূর্বাঞ্চলীয় এ শহরে।  

ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, তারা একটি হাসপাতালে হামলা চালিয়েছে। হামলাকারীদের সাথে তাদের তুমুল সংঘর্ষ চলছে। রুশ সীমান্তবর্তী খারকিভের মোট জনসংখ্যা ১৪ লাখ। এদের অধিকাংশই রুশ ভাষাভাষি।

শহরটির সর্বত্রই সংঘর্ষ চলছে। এ অবস্থায় ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, “মূলত খারকিভের এমন কোন জায়গা নেই যেখানে গোলা হামলা চালানো হয়নি।”

এদিকে কৃষ্ণসাগর তীরবর্তী খেরসন শহরটি মঙ্গলবার ঘিরে রেখে রুশ সেনারা প্রবেশমুখে তল্লাশিচৌকি বসিয়েছিল। ইতোমধ্যে তারা রেলওয়ে স্টেশন ও বন্দর দখলে নিয়েছে। 

নগরীর মেয়র ইগর কলিখায়েভের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়। 

এদিকে আজভ সাগর তীরবর্তী বন্দর নগরী মারিওপুলে মঙ্গলবার রুশ হামলায় কয়েক’শ বেসামরিক লোক আহত হয়েছে বলে নগরীর মেয়র ভাদিম বয়েশেংকো জানিয়েছেন। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রনালয় বলছে, তারা বেলারুশ থেকেও হামলার আশংকা করছে। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, বেলারুশের সৈন্যদের উচ্চ সতর্কাবস্থায় এবং ইউক্রেন সীমান্তের কাছাকাছি জড় করা হয়েছে। 

মন্ত্রণালয় আরো বলছে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর থেকে রাশিয়া বেলারুশের সীমান্ত থেকে পদ্ধতিগতভাবে ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

কিউএনবি/অনিমা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit