মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন

নারী সঙ্গীর খোঁজে লোকালয়ে সর্কাসের হাতীর তান্ডব, অচেতন করার পর নিয়ন্ত্রণে এলো সেই হাতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১০৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত শিল্প মেলায় আনা হাতিটিকে ২৪ ঘণ্টা পর ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে অচেতন করে নিয়ন্ত্রণে আনা হয়েছে। মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে হেলিকপ্টারযোগে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর তপন কুমার দের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম এসে হাতিটিকে অচেতন করে। এর আগে সোমবার বেলা ১১টার দিকে পায়ের শিকল ছিঁড়ে বেরিয়ে এসে শহরের সাহেবপাড়ায় তাণ্ডব শুরু করে হাতিটি। মাহুতসহ সার্কাস দলের সদস্যরা একে শান্ত করতে ব্যর্থ হয়ে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। এতে তারাও ব্যর্থ হন।

স্থানীয়রা জানায়, লালমনিরহাট পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত শিল্প মেলায় আনা হাতিটি হঠাৎ করে পায়ের শিকল ছিঁড়ে বেরিয়ে পড়েন শহরে। এ সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালায়। পরে মাহুতসহ সার্কাস দলের সদস্যরা একে শান্ত করতে গেলে আরও উত্তেজিত হয়ে রাস্তার গাছপালাসহ মানুষের ওপর আক্রমণ করে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরে সার্কাস দলের সদস্যরা ব্যর্থ হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে শহরের সাহেবপাড়ায় তাণ্ডব শুরু করে একটি বিলে নেমে পড়ে হাতিটি। ঐ পুকুর থেকে উদ্ধার করার চেষ্টা করলেও হাতিটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি বন বিভাগের কর্মকর্তারা।

সকালে ঢাকায় খবর দিলে হেলিকপ্টারযোগে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর তপন কুমার দের নেতৃত্বে একটি টিম লালমনিরহাটে বেলা ১১টায় আসেন। এ সময় একটি বাঁশ বাগানে নিয়ে হাতিটিকে ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে অচেতন করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সার্জন তপন কুমার দে বলেন, দুপুরে হাতিটিকে ট্রাঙ্কুলাইজার গান দিয়ে অচেতন করা হয়েছে। ট্রাঙ্কুলাইজার গান দিয়ে অচেতন করার ওষুধ প্রয়োগের পর হাতিটি দৌড়ে বাঁশ বাগানে আশ্রয় নিয়েছে। বর্তমানে হাতি অচেতন আছে। হাতিটি প্রায় এক সপ্তাহ অচেতন থাকবে। 

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক জানান, সোমবার থেকে চেষ্টা করেও তাকে নিয়ন্ত্রণ করা যায়নি। তাই ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ৩ সদস্যের একটি টিমকে খবর দেওয়া হয়। তারা এসে ট্রাঙ্কুলাইজার দিয়ে অচেতন করেছেন। জ্ঞান ফেরার পর যদি এমন করে তবে হাতিটিকে ট্রাক কিংবা অন্য কোনোভাবে বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে। লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর বলেন, সার্কাসের হাতি হঠাৎ উত্তেজিত হয়ে শহরের অনেক ক্ষতি করেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আবেদন করলে তদন্ত করে ততাদের অনুদান দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit