শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ঝালকাঠিতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ,আটক ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৫১ Time View

 

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে অষ্টম শ্রেণির পড়–য়া এক ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ওই ছাত্রীর মা সোমবার বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্ত তিনজনসহ মোট চরজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জসিম সরদারের ছেলে বহু অপকের্মর হোতা রাব্বি, নলছিটি উপজেলর মগড় ইউনিয়নের রনি, পিরোজপুরের কাউখালী উপজেলার মাহাজ উদ্দিনের ছেলে নাছির, কৃষ্ণকাঠি এলাকার মোফাজ্জেল হাওলাদারের ছেলে চানমিয়া।ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ উল্লেখ করে পুলিশ জানায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর সাথে মগড় ইউনিয়নে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে তাদের পূর্ব পরিচিত রাব্বি নামের এক যুবক ওই ছাত্রীর মোবাইলে ফোন করে তাকে বাসা থেকে ডেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেয়। এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ করে রাব্বি, রনি, নাছির ও বোডিংয়ের ম্যানেজার চানমিয়া । পরেদিন সোমবার সকাল ১০টায় মেয়েটি বাসায় এসে তার মায়ের কাছে ঘটনা জনায়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় এসে অভিযোগ দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।

অপরদিকে স্থানীয়রা জানায়,ঐ দিন রাত ১টার দিকে খান বোডিং থেকে মেয়েটি দৌড়ে পালাবার চেষ্টা করে রাস্তা পর্যন্ত আসলেও ওদের হাত থেকে পালাতে ব্যর্থ হয়। রাব্বিসহ তিন জনে জোরকরে টেনেহিচড়ে নিয়ে যায় বোডিংয়ের অন্ধকার রুমে। তারা সন্ত্রাসী রাব্বির বাহিনীর ভয়ে কিছুই বলতে পারেনি।ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় অভিযুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আজ (মঙ্গলবার) আদালতে পাঠানো হবে।

কিউএনবি/অনিমা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit