শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

নওগাঁর রাণীনগরে কোরআনের আলোয় আলোকিত ৫৬০ জনকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ‘সফুরা-আব্দুস সাত্তার’ আল-কোরআন লানিং ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক কোরআনের আলোয় আলোকিত ২৩ তম ব্যাচের ৫৬০ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার খাজুরিয়াপাড়া গ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। এদিন ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআনের আলোয় আলোকিত সকল শিক্ষার্থীদের কোরআন উপহার এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সফুরা-আব্দুস সাত্তার আল-কোরআন লানিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাজমা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শরিফুজ্জামান বাচ্চু, ডক্টরস এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. আরকে রাফি, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, রাণীনগর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আলী হোসেনসহ অন্যান্যরা। এছাড়া অনুষ্ঠানে মুফতি, হাফেজ, মাওলানা, ওলামা কেরাম ও কোরআনের শিক্ষার্থীরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit