বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

নওগাঁর বদলগাছীতে ট্রিপল মার্ডার মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে জমি সংক্রান্ত বিবাদ কে কেন্দ্র করে সংঘটিত ট্রিপল মার্ডার মামলার আসামী হাশেম আলী, সাইদুল ইসলাম, আইজুল ইসলাম, জালাল হোসেন, জাহেদ হোসেন, সোহাগ হোসেন ও হেলাল উদ্দীনসহ অন্যান্য সকল আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সোমবার বেলা ১২টায় নওগাঁ আদালতের সামনের সড়কে সচেতন নাগরিক ও পরিবারবর্গ এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মীর আলমগীর হোসেন, নিহত শহিদুল ইসলাম দুলুর ছেলে রবিউল ইসলাম, নিহত শহিদুল ইসলাম দুলুর ভাই ফিরোজ হোসেনসহ অন্যান্যে গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বদলগাছী উপজেলার উজালপুর গ্রামের শহিদুল ইসলাম দুলু, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদ গণদের সাথে প্রতিপক্ষেও বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গত ২০১৪ সালের ৬ জুন বিকাল ৩টার দিকে দেশীয় অস্ত্র দিয়ে একই গ্রামের আসামী হাশেম আলী, সাইদুল ইসলাম, আইজুল ইসলাম, জালাল হোসেন, জাহেদ হোসেন, সোহাগ হোসেন ও হেলাল উদ্দীনসহ সংঘবদ্ধ প্রতিপক্ষের হামলায় তিন জন নিহত হয়।

এই ঘটনায় ২২ জনকে আসামী করে বদলগাছী থানায় মামলার পর পুলিশ সাত জনকে আটক করে জেল হাজতে পাঠায়। ২২ জন আসামীর মধ্যে এখনও ১৫ জন আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ কারনে মামলার রায় প্রভাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে বলে মানববন্ধন থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছে। মানববন্ধন থেকে বলা হয়, মামলার বাকী ১৫ জন আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা ও দ্রুত মামলার বিচার কাজ শেষ করে রায় ঘোষনার দাবী ও আসামীদের ফাঁসির দাবি জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit