মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম

খারকিভ ইউক্রেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে: প্রাদেশিক গর্ভনর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনাদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ইউক্রেনীয় সেনাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রাদেশিক গর্ভনর ওলেহ সিনেগুবভ স্থানীয় সময় রোববার বিকেলে এক ফেসবুক পোস্টে দাবি করেছেন। ওই ফেসবুক পোস্টে তিনি বলেন, খারকিভের উপর নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমাদের! সশস্ত্র বাহিনী, পুলিশ এবং প্রতিরক্ষা বাহিনী কাজ করছে, এবং শহরটি শত্রুদের হাত থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা হচ্ছে। 

এর আগে, সিনেগুবভ বলেছিলেন ‘রাশিয়ান শত্রুর হালকা যান খারকিভ শহরে প্রবেশ করেছে’। বাসিন্দাদের আশ্রয়স্থল ছেড়ে না যাওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি। ইউক্রেনীয় সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে রাশিয়ান যানগুলোকে খারকিভের রাস্তায় চলতে দেখা গেছে। একটি হালকা যান রাস্তায় পুড়তেও  দেখা যায়। এদিকে, খারকিভেই প্রকৃত অর্থে রুশ ও ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে প্রথমবারের মত রাস্তায় রাস্তায় যুদ্ধ হয়েছে বলে বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস রোববার জানিয়েছেন।

শহরটি থেকে প্রকাশ পাওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার কোণায় কোণায় ইউক্রেনের সৈন্যরা রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করছে এবং রুশ সৈন্যরাসাঁজোয়া যানের পেছনে পেছনে পায়ে হেঁটে এগুচ্ছে। পল অ্যাডামস লিখছেন, গত কয়েকদিনে রুশ কৌশল ছিল বড় শহরগুলো এড়িয়ে চলা, এবং দৃশ্যত তাদের ইচ্ছা ছিল রাজধানী কিয়েভে ঢুকে সরকার পরিবর্তন ঘটানো। খারকিভের ক্ষেত্রে হয়তো সেই কৌশলে একটা পরিবর্তন আনা হয়েছে। খারকিভ শহরটি রুশ সীমান্তের একেবারে কাছে, এবং বরাবরই এ সম্ভাবনা ছিল যে রুশ অভিযান হলে এ শহরটিই হয়তো প্রথম বিপদে পড়বে।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit