মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে, কাজে বিশ্বাস করে না : ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

ডেস্ক নিউজ : আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা না হলে দেশের এই গণতন্ত্রহীন অবস্থা থেকে বের হওয়ার কোনো বিকল্প নেই। রবিবার বিকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ‘নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের রোল মডেল’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি।    

আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু কাজে বিশ্বাস করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একটি ফ্যাসিবাদি রাষ্ট্র তৈরি করেছে, এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই। সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।

তাদের পদত্যাগের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে ১৯৯১ সালের মতো তাদেরকে (তত্ত্বাবধায়ক সরকার) ক্ষমতা দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের একটি প্রতিনিধিত্বকারী সংসদ এবং সরকার গঠন করা হবে। তাহলে সংকট থেকে উত্তরণ সম্ভব হবে। জাতির ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব হবে। বিএনপির মহাসচিব বলেন, গত ১৫ বছরের অভিজ্ঞতায় এটা অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে, যদি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হয়, তাহলে কখনও একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয় না।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit