শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ভয় পেলে চলবে না: নতুন সিইসি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

ডেস্ক নিউজ : শপথ নিয়ে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রতিটি নির্বাচন একটি চ্যালেঞ্জ। কিন্তু কোনো চ্যালেঞ্জ ভয় পেলে চলবে না। রোববার সিইসি হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে বিকাল সাড়ে চারটার পর সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নতুন সিইসি এবং চার নির্বাচন কমিশনারদের শপথ পাঠ করান।

শপথ গ্রহণ শেষে সিইসি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর বোঝা যাবে চ্যালেঞ্জ আছে কি না। তখন চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করতে হবে, সেই লক্ষ্যে দৃষ্টিভঙ্গি, কর্মপদ্ধতি এবং কৌশল নিরূপণ করা হবে। হাবিবুল আউয়াল বলেন, শুধু নির্বাচন কমিশনই নির্বাচন করে না। নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে অনেকেই জড়িত। সব অংশীজন যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে তাদের (নির্বাচন কমিশন) প্রধান দায়িত্ব হবে এই সহযোগিতা আদায় করে নেওয়া।

দায়িত্ব সঠিকভাবে পালন করার ক্ষেত্রে সবার সহযোগিতা ও দোয়া চেয়ে নতুন সিইসি বলেন, সব রাজনৈতিক দলের অংশীদারিত্বপূর্ণ নির্বাচন করাই আমাদের মূল উদ্দেশ্য। প্রতিটি নির্বাচনই একটি চ্যালেঞ্জ। শুধু ইসি চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সবার সহযোগিতা লাগবে। সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা থাকবে আমাদের। নতুন সিইসি আরও বলেন, আমি আশাবাদী সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারব। আমি অত্যন্ত আশাবাদী, যেসব সহকর্মী পেয়েছি, তাদের ওপর আস্থা আছে। সব কমিশনারদের সঙ্গে আলোচনা করে আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit