মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

অশান্তি ছাড়াই হতে পারে ব্রেকআপ! জানুন কীভাবে?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : সম্পর্কে তিক্ততা হতেই পারে। হতেই পারে আগের মতো আর টান অনুভব করছেন না সঙ্গীর প্রতি। কিংবা কোনও এক বিশেষ কারণে, সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে বিচ্ছেদই যদি একমাত্র বিকল্প হয়ে থাকে, তাহলে অশান্তি করে নয়, বরং মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিন। এতে ব্রেকআপ বিষয়টা অনেক সহজ হয়ে যাবে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে করবেন এই কাজ..

> সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলুন। সমস্যার কথাগুলো জানান। দরকার পড়লে একটু বেশি সময় নিন। অনেকেই ব্রেকআপ করার সময় এলে কথা বন্ধ করে দেন। এতে কিন্তু সঙ্গী আঘাত পায় আরও বেশি। তাই ব্রেকআপ করার হলে আলোচনার মাধ্যমে করুন। কথা বন্ধ করবেন না।

> ভুলেও হোয়াটসঅ্যাপে মেসেজ করে ব্রেকআপ করবেন না। যে মানুষটাকে এক সময় ভালোবেসেছিলেন, তাকে অসম্মান না করাই ভালো।

> ব্রেকআপ করার আগে ভাল করে ভেবে নিন। মাথা গরমে দুম করে সিদ্ধান্ত নেবেন না। কারণ, ব্রেকআপের কয়েকদিন পর বিবেক দংশনে ভুগলে মানসিক দিক থেকে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন।

> প্রথমেই ইগো মুছে ফেলুন। সঙ্গীকে পরিষ্কার জানিয়ে দিন, ঠিক কী কী কারণে আপনি এই বিচ্ছেদ চাইছেন। দেখবেন ব্রেকআপ অনেক সহজ হয়ে যাবে।

> যদি আপনার দোষে ব্রেকআপ হয়, তাহলে সেটা মেনে নিন। চটজলদি ব্রেকআপের জন্য সঙ্গীর উপর দোষ দেওয়া উচিত হবে না।

> মিথ্যে অজুহাত বা মিথ্যে কথা বলে ব্রেকআপ করা উচিত নয়। অন্তত নিজের কাছে সৎ থাকুন।

> বন্ধুত্ব রাখুন আপনার প্রাক্তনের সঙ্গে। দরকারে মাঝে মধ্যে শুভেচ্ছা বিনিময় করুন। দেখবেন এতে দু’জনেরই সম্পর্ক থেকে বের হওয়া সহজ হয়ে যাবে।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit