মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

মাতাল অবস্থায় উদ্ধারকৃত বিএসএফ সদস্যকে ফেরত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপান অবস্থায় উদ্ধারকৃত বিএসএফ সদস্য দিলিপ কুমারকে ব্যাটলিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত দেওয়ায় হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) দুপূর সাড়ে ১২ টায় কালুপাড়া সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিএসএফের হাতে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলিপ কুমার ইউনিফর্ম পরিহিত অবস্থায় মদপান করে ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চিৎকার করতে থাকেন।

এ সময় কালুপাড়া গ্রামবাসীরা তাকে আটক করে স্থানীয় কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়। বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল এসএম নাদিম আরেফিন জানান, সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর ভারতীয় বিএসএফ-১৩৭ ব্যাটলিয়নের সাথে যোগাযোগ করা হয়। লে: কর্ণেল এসএম নাদিম আরেফিন আরো বলেন, রবিবার দুপূর সাড়ে ১২ টায় কালুপাড়া সিমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটলিয়নের পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দিলিপ কুমার হস্তান্তর করা হয়েছে। এ সময় বিএসএফ-১৩৭ ব্যাটলিয়নের কর্ণেল গুলজার যাদব উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit