মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ঢাবি অ্যালামনাইয়ের ‘শতবর্ষের মিলনমেলা’ ১২ মার্চ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শতবর্ষের মিলনমেলা’ আগামী ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ অ্যালামনাই ফ্লোরে অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভায় এই তারিখ ঘোষণা করা হয়। গত ১৪ ও ১৫ জানুয়ারি শতবর্ষের মিলনমেলা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে সেসময় স্থগিত করা হয়। সভায় মিলনমেলার অনুষ্ঠান সূচি ঘোষণা করা হয়।

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৮টায় অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা খেলার মাঠে প্রবেশ করবেন। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলার কার্যক্রম শুরু হবে। দুপুর ১২টায় ‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ১০০ জন অ্যালামনাইকে সম্মাননা দেওয়া হবে এবং সাড়ে ৪টায় ‘অ্যালটা ম্যাটার প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিকেল সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যা চলবে রাত ১০টা পর্যন্ত।

অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ এবং দৈনিক সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী, চ্যানেল টোয়েন্টি ফোরের নির্বাহী পরিচালক এ এন এম আল মামুন তালাত, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মিলনমেলার প্রচার কমিটির সদস্য সচিব কাজী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit