মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

প্রথম ডোজ বন্ধ হচ্ছে না, চলবে আরো দুই দিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

ডেস্ক নিউজ : দেশব্যাপী এক কোটি ডোজ করোনা টিকা প্রয়োগে এক দিনের যে গণটিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা আরো দুই দিন চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমে এমন তথ্য জানান। ডা. ফ্লোরা বলেন, মানুষের বিপুল আগ্রহের কারণে গণটিকার মেয়াদ আরো দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত যারা করোনাভাইরাসের টিকা জন্য নিবন্ধন করেছেন বা করেননি এমন সবাই এ সময়ের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়ে নেবেন। কেউ এসএমএসের জন্য অপেক্ষা করবেন না। কেউ বাদ পড়লে স্থায়ী কেন্দ্র থেকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিতে পারবেন। তিনি উল্লেখ করেন, ‘আমরা বলিনি যে করোনাভাইরাসের প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে গেছে। এ কারণে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। আমরা বলেছি, ২৬ তারিখের মধ্যে সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে। এর মধ্যে যৌক্তিক কারণে কেউ যদি টিকার প্রথম ডোজ নিতে না পারেন, তারা আমাদের যে স্থায়ী কেন্দ্রগুলো আছে যেখানে দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়া হচ্ছে সেখানে এলে টিকা নিতে পারবেন। ‘

করোনা প্রতিরোধে শনিবার দেশজুড়ে গণটিকাদানে এক কোটি ব্যক্তিকে প্রথম ডোজ দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছিল। দুই দিন সময় বাড়ানোর ফলে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ডোজ নেওয়া যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit