বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
‘গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরাইল’ নতুন সিনেমায় অরিজিতের না গাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ মেহেরপুরে বিএনপিপ্রার্থী মাসুদ অরুণ ও আমজাদের পরাজয়ের নেপথ্যে বাংলাদেশেকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা বন্দ্যোপাধ্যায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী কক্ষে ঢুকে চেয়ার নয়; নাম ফলকের বোর্ডে তাকিয়ে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে সালমান খানের বাবা, আজ অস্ত্রোপচার প্রথম কর্মদিবসে মির্জা ফখরুল / আমাদের যে প্রতিশ্রুতি, সেটা পরিপূর্ণ করবো মাতৃত্ব নিয়ে পড়াশোনায় গভীর আগ্রহী আলিয়া

মস্কো ছেড়ে লাটভিয়ায় নিরাপদ আশ্রয়ে ইউক্রেন দূতাবাসের কর্মীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে তৃতীয় দিনের মতো সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে পথে দুই পক্ষের মধ্য তুমুল লড়াই অব্যাহত আছে। দুই দেশের এ উত্তেজনার মধ্যে মস্কোতে নিযুক্ত ইউক্রেন দূতাবাসের কর্মীরা লাটভিয়ায় চলে যাচ্ছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনিস বেকেরিস রয়টার্সকে বলেন, ইউক্রেনের মস্কো দূতাবাসের কর্মীরা আবেদন করার সঙ্গে সঙ্গেই আমরা সম্মতি দিয়েছি। তাদের লাটভিয়ায় আসার প্রক্রিয়ায় আমরা সহায়তা করছি। ইউক্রেনের দূতাবাসের কর্মীরা ইতোমধ্যে লাটভিয়ায় পৌঁছেছেন কিনা, নিরাপত্তাজনিত কারণে তা বলতে রাজি হননি লাটভিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র। গত ২৪ ফেব্রুয়ারি ভোরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর ঘোষণা দেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit