রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

জরুরি সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি নেতারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

ডেস্ক নিউজ : সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে রাজপথের কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি। করোনার বিধিনিষেধের কারণে দীর্ঘদিন মাঠের কর্মসূচি থেকে দূরে ছিল দলটি।  বিধিনিষেধ উঠে যাওয়ায় আবারও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের চাঙা রাখতে চান বিএনপি নেতারা। কর্মসূচির দিন ঘোষণা দিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।  দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আজ এই সংবাদ সম্মেলন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাতে এই সংবাদ সম্মেলনের তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। আজ কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করা হতে পারে।  কর্মসূচির ধরন ঠিক করতে মঙ্গলবার রাতে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মঙ্গলবার রাতে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।  দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এতে আরও অংশ নেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় গ্যাস, পানি ও বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী সপ্তাহে দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও মূল্য হ্রাসের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে হাট সভা ও হ্যান্ডবিল বিতরণের কর্মসূচিও পালন করবে দলটি। এছাড়া মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগামী মার্চ মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নিয়েছে তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit