রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

সরকারের দেওয়া মাথাপিছু আয় বৃদ্ধির পরিসংখ্যান মিথ্যা : ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

ডেস্ক নিউজ : দেশের বৈদেশিক মুদ্রা মজুদ ও মাথাপিছু আয় বৃদ্ধির বিষয়ে সরকার জনগণকে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যারা দেশ শাসন করছে তারা পুরো ফ্যাক, প্রতারক। তারা রিজার্ভের যে ৪৬ বিলিয়ন ডলারের কথা বলছে এটা ফিফটিন পারসেন্ট বাড়িয়ে বলা হয়েছে বলে জানিয়েছে আইএমএফ। এটা একটা ভুয়া সংখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ তার চাইতে প্রায় ৭ বিলিয়ন ডলার কম।

আজ বুধবার বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কৃষক দলের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান হয়। এতে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, সরকার বলছে মাথাপিছু আয় বেড়েছে। তাই যদি হবে আমার শফিউদ্দিন ভাই তিনি আত্মহত্যা করলেন কেন? এভাবে আপনি যদি লক্ষ্য করে দেখবেন প্রতিটি ক্ষেত্রে সরকার যারা আজকে জোর করে ক্ষমতায় এসছে তারা রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে বন্দুক পিস্তল নিয়ে তারা জোর করে মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, মিথ্যাচার করছে।

মির্জা ফখরুল বলেন, সরকার কথায় কথায় উৎপাদনের কথা বলছে, উন্নয়নের কথা বলছে। এমন মনে হয় যেন, আপনার উন্নয়নের দাপটে বাংলাদেশে যেন সব কিছু তারা সোনা দিয়ে মুড়িয়ে দিচ্ছে। অথচ গতকালই আমরা দেখেছি কৃষিখাতে শষ্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখনো ৬৭ লক্ষ মেট্রিক টন খাদ্য আমদানি করতে হচ্ছে। যেটা প্রমাণ করে তারা যে সমস্ত দাবি করে যে, তারা খাদ্য শষ্যে স্বয়ং সম্পূর্ণতা লাভ করেছে এটা সম্পূর্ণ একটা ভাওতাবাজী ছাড়া আর কিছু নয়। আসলে আওয়ামী লীগের চরিত্রই এটা।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, কৃষক ভাইদের সরকার চরম বিপাকের মধ্যে ফেলে দিয়েছে। আপনাদের মনে আছে যে, তারা সরকার বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াব। তারা কি খাইয়েছে? এখন কত? ৬০/৭০ টাকা। কৃষকভাইদের বলেছিল যে, আমরা বিনা পয়সায় সার দেব। বিনা পয়সায় কি সার দিয়েছে? এখন তিন/চার গুণ সারের দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনের দুরাবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, প্রত্যেকটা জিনিসের দাম ১০/১৫ গুণ বেড়ে গেছে। গ্যাস-পানি-বিদ্যুত তার দাম বেড়ে গেছে। মানুষ এখন আজ বিক্ষুব্ধ, তার দুর্বিসহ অবস্থার মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে মানুষ বেরিয়ে আসতে চায়।

সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, শিগগিরই কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচিতে যেন আমরা যেন কৃষকদের সম্পৃক্ত করতে পারি তার চেষ্টা আমাদের করতে হবে। আমরা বিশ্বাস করি, আমাদের এই অন্ধকার কেটে যাবে, আলো সামনে এসে দাঁড়াবে এবং আমরা অবশ্যই জয়ী হব। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে কৃষক দলের হেলালুজ্জামান তালুকদার লালু, গৌতম চক্রবর্তী, মোশাররফ হোসেন, ওমর ফারুক শাফিন, ওবায়দুর রহমান টিপু প্রমূখ বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit