বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে? বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: আরাগচি ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনিন নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

গৌরনদীতে ৪৩দিনের কন্যাশিশুকে গলা টিপে ও পানিতে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৮ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে ৪৩দিন বয়সী কন্যা শিশুকে গলা টিপে ও পানিতে ফেলে হত্যার অভিযোগে হিমা আক্তার (২৬) নামের এক গর্ভধারীনি মাকে পুলিশ সোমবার রাতে গ্রেফতার করেছে। ওই হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত মায়ের বিরুদ্ধে শিশুটির পিতা মোঃ দেলোয়ার হোসেন মেলকার বাদী হয়ে শুক্রবার রাতে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানিয়েছেন, মামলার তদন্তকারী কর্মকর্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমা আক্তার তার কন্যাশিশুকে গলা টিপে ও পানিতে ফেলে হত্যার ঘটনাটি স্বীকার করে। এর পর ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য পুলিশ মঙ্গলবার বিকেলে তাকে বরিশাল আদালতে সোপর্দ করেছে। সন্ধ্যা পৌনে ৬টায় এ রিপোর্ট লেখো পর্যন্ত আদালতে তার জবানবন্ধি রেকর্ড করা হচ্ছিল।

গ্রেফতার হওয়া হিমা আক্তারের স্বামী দেলোয়ার হোসেনের বাড়ি উপজেলার কমলাপুর গ্রামে। ওই দম্পতির তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার বাদুর তলা গ্রামের পিত্রালয়ে বসে হিমা আক্তার তার ৪৩ দিন বয়সী মেয়ে শিশুটিকে গলা টিপে হত্যা করে লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। সেখান থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার এসআই মোঃ হারুন অর রশিদ জানান, শিশুটির নাম খাদিজা ইসলাম রোকাইয়া। গত শুক্রবার দুপুরে হটাৎ তাকে পাওয়া যাচ্ছে না বলে শিশুটির মা চিৎকার করে বাড়ির লোকজন জড়ো করে। বাড়ির শোকজন ও পরিবারের সদস্যরা মিলে তখন খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে উদ্ধার করে। এ ঘটনার পর ওইদিন রাতে শিশুটির পিতা মোঃ দেলোয়ার হোসেন তার স্ত্রী হিমা আক্তারের নামে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা করে। পুলিশ তখন শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

 

কিউএনবি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit