সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

টুইটারে নিষিদ্ধ, ‘ট্রুথ সোশ্যাল’ নিয়ে ফিরলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে নিষিদ্ধ হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন, নিজেই নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করবেন। সেই ঘোষণা অনুসারে ‘ট্রুথ সোশ্যাল’ চালু করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপটি টুইটারের সঙ্গে মিল থাকার কথা বলছেন অনেকেই। এটি ব্যবহার শুরু করা অনেকেই বলছেন, অ্যাকাউন্ট চালু করতে কিছু অসুবিধা হয়েছে।

অ্যাপটির নেতৃত্বে আছেন মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য ডেভিন নুনেস। তিনি বলেছেন, এ বছরের মার্চের মধ্যে সম্পূর্ণরূপে চালু হবে। ‘ট্রুথ সোশ্যাল’-এর মালিকানায় রয়েছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। অ্যাপটি চালুর পর অ্যাপলের অ্যাপ স্টোর থেকে অনেকেই তা ডাউনলোড করেছেন। এসময় অনেকে রেজিস্ট্রেশনের মেসেজ পেলেও অনেকেই রেজিস্ট্রেশন করতে পারেননি। সেজন্য তাঁদের অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের টুইটার পোস্টের স্ক্রিনশট দিওয়া হয়েছে। তাতে দেখা যায়, তাঁর ছেলে দাবি করেছেন- ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘@রিয়েলডোনাল্ডট্রাম্প ট্রুথ সোশ্যাল’ চালু হচ্ছে।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit