সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র থাকবে না: ইসরাইল

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভবিষ্যতে ফিলিস্তিনি সত্তাকে স্বীকার করে নেওয়া হলেও তাদের স্বাধীন রাষ্ট্র থাকবে না বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। রোববার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী এমন মন্তব্য করেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। খবর মিডল ইস্ট মনিটরের।

ইসরাইলের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি সত্তাকে স্বীকার করে। কিন্তু, ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। আমরা এখন আর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চাই না। আমরা দুই সত্তার (ইসরাইল ও ফিলিস্তিন) ভিত্তিতে সমাধান চাই।

জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বেনি গ্যান্টজ বলেন, দুই সত্তাভিত্তিক (ইসরাইল ও ফিলিস্তিন) সমাধান অনুসারে আমরা ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও শাসনকে স্বীকার করি। কিন্তু, একইসঙ্গে আমাদেরকে ইসরাইলের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। এর মাধ্যমে ইসরাইলি ও ফিলিস্তিনি জাতির সমন্বয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু, একটি পূর্ণাঙ্গ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের মডারেটর প্রশ্ন করেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান কি সম্ভব? তিনি বলেন, আমরা আন্তর্জাতিকভাবে দুই সত্তাভিত্তিক সমাধান চাই।

এ সময় তিনি আরও বলেন, আগে দ্বিরাষ্ট্রভিত্তিক কাঠামো অনুসারে সমাধানের চেষ্টা করা হয়েছে। ওই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অনুসারে বলা হয়েছিল যে ইসরাইলকে ১৯৬৭ সালের সীমানায় ফেরত যেতে হবে। এর মাধ্যমে একটি বিভ্রম সৃষ্টি করা হয়েছিল। কিন্তু, দ্বিরাষ্ট্রভিত্তিক কাঠামো অনুসারে কোনো সমাধান আসেনি। এ কারণে আমি দুই সত্তাভিত্তিক সমাধান চাই। এর মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকারও সুরক্ষিত হবে আর ইসরাইলের নিরাপত্তাও নিশ্চিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit