বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

কুড়িগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম : কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরের পূর্বেই জেলা প্রশাসনের আয়োজনে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জানাতে বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠসহ সর্বস্তরের মানুষ জড়ো হতে থাকে কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে।

এরপর ঘড়ির কাঁটায় সময় যখন রাত ১২টা বেজে ০১ মিনিট তখন শহীদ মিনারে একে একে ফুলেল শ্রদ্ধা জানান- ডিসি রেজাউল করিমের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর নেতৃত্বাধীন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ, মেয়র কাজিউল ইসলামের নেতৃত্বে কুড়িগ্রাম পৌরসভা।

এছাড়াও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ইউনাইটেড প্রেস ক্লাব কুড়িগ্রাম, একুশে পদক প্রাপ্ত উত্তরবঙ্গ যাদুঘর, জেলা আইনজীবী সমিতি, কুড়িগ্রাম জেলা যুবলীগ, ছাত্রলীগ, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, রেড ক্রিসেন্ট সোসাইটি, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা কর্মকর্মীবৃন্দ। এরপর ৫২’র ভাষা আন্দোলনে শাহাদাত বরণকারী ভাষা শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত।

 

 

কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit