সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ব্রাজিলের নৈসর্গিক পেট্রো পলিস নগরীতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। এদিকে পার্শ্ববর্তী আরেকটি অঞ্চলে প্রচণ্ড ঝড়ের আঘাতে আরো দু’জন প্রাণ হারিয়েছে। রবিবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। 

উদ্ধার কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা তাদের নিখোঁজ আত্মীয় স্বজনের সন্ধানে পেট্রো পলিসের পার্বত্য এলাকায় ধসে পড়া কাদামাটি ও ধ্বংসস্তুপের মধ্যে তল্লাশি ও খনন অভিযান অব্যাহত রেখেছে।

শুক্রবার বোলসোনারো এ উদ্ধার অভিযানকে একটি ‘যুদ্ধ’ হিসেবে দেখার কথা বলেছেন।

কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা যে হারে দ্রুত বাড়ছে, তাতে মৃতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকে তা ধারণা করা যাচ্ছে না। এক্ষেত্রে ধ্বংসস্তুপের মধ্যে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে ২৮ শিশু রয়েছে।

এদিকে, প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত ব্রাজিলে খারাপ আবহাওয়া অব্যাহত থাকার মধ্যে রবিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইস্পিরিতো সান্তো রাজ্যে প্রচ- বর্ষণ শুরু হয়েছে।

ইস্পিরিতো সান্তোর জরুরি বিভাগের কর্মকর্তরা জানান, নতুন করে আঘাত হানা ঝড় বৃষ্টিতে দুই জনের মৃত্যু হয়েছে।

কিউএনবি/অনিমা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit