বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ভাষা আন্দোলনের চেতনায় গণঅভ্যুত্থান সৃষ্টি করবো: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

ডেস্কনিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ভয়াবহ একটা ফ্যাসিজম চলছে। এটাকে সরানো জন্য, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটি গণঅভ্যুত্থান সৃষ্টি করবো।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সোমবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সত্যিকার অর্থে আমরা একুশের চেতনাকে বাস্তবায়িত করবো।

এ সময় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, শ্যামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির নেতাকর্মীরা আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। সেখানে থেকে সহস্রাধিক নেতাকর্মী প্রভাতফেরী করে কেন্দ্রীয় শহিদ মিনারে আসেন।

কিউএনবি/বিপুল/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit