বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

উচ্চ শব্দে গান বাজানো নিয়ে যে নির্দেশনা দিল সৌদি আরব

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : আবাসিক এলাকায় উচ্চ শব্দে গান বাজানো নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নতুন নির্দেশনায় আজান ও নামাজের সময় গান বাজানো কিংবা গানের শব্দ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা না মানলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। 

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ পাবলিক ডেকোরাম রেগুলেশন সংশোধনের আহ্বান জানিয়ে একটি মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত জারি করার পরে নতুন জরিমানা চালু করা হয়।এর আগে পাবলিক ডেকোরাম রেগুলেশনে ১৯টি বিষয় অন্তর্ভূক্ত ছিল। তবে উচ্চ শব্দে গান বাজানোর কারণে জরিমানা চালু হওয়ার পর  এখানে আরও একটি বিষয় যোগ হলো। পাবলিক ডেকোরাম রেগুলেশনের অধীনে বেশিরভাগ কর্মকাণ্ডই সৌদি আরবে ইতোমধ্যেই নিষিদ্ধ। তবে এসবের জন্য কোনো নির্দিষ্ট শাস্তির বিধান ছিল না। বরং এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা একজন বিচারকের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। 

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit