বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

বিএনপি খাদে পড়েছে : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২০ Time View

 

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শান্তির ভাষায় কথা বলার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। বিএনপির হাঁকডাকে আওয়ামী লীগ ভয় পায় না। ’ আজ রবিবার সকালে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতাদের প্রতি এ আহ্বান জানান তিনি।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের ষড়যন্ত্র প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের কাছে তাদের একটা দৃশ্যমান উন্নয়নের চিত্র নেই, তাই জনগণ বিএনপির সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই বিপুল ভোটে বিজয়ী করবে। নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে যারা সংঘর্ষে লিপ্ত ছিল, তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সম্মেলনস্থলে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে নিজেরাই যদি সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে দেশের সকল উন্নয়ন বিনষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গর্ব নিয়ে আরেকটি নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ।যারা অপকর্মের সঙ্গে জড়িত এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ভাবমূর্তি বিনষ্ট করেছে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলন ও নির্বাচনে ফেল করে বিএনপি এখন খাদে পড়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির লাফালাফি কোনো কাজে আসবে না।

‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসছে বিএনপি ততই হাঁকডাক শুরু করেছে, বিএনপির হাঁকডাকে আওয়ামী লীগ ভয় পায় না। নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান এবং এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল প্রমুখ বক্তব্য দেন।

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit