শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব পেয়েছি: রওশন এরশাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২ Time View

 

ডেস্ক নিউজ : বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ জানিয়েছেন, একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা অর্জন করেছি।  একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসীকে দেশমাতৃকার সেবায় কাজ করার আহ্বান জানান তিনি। আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্য দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বাণীতে রওশন এরশাদ বাংলাভাষীসহ সব ভাষাভাষী জাতিগোষ্ঠীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের। বিরোধীদলীয় নেতা তাঁর বাণীতে বলেন, একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা আর আত্নপরিচয়ের অধিকার অর্জন করেছি।  তাই গৌরবোজ্জ্বল প্রেরণা মহিমান্বিত আর চেতনা শানিত করার শক্তি হলো একুশে ফেব্রুয়ারি।

রওশন এরশাদ বলেন, বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতি তথা যা কিছু মহান সবকিছুতেই একুশের চেতনা বিদ্যমান। বাঙালি জাতিসত্বা বিকাশে যে সংগ্রামের সূচনা হয়েছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। তিনি বলেন, মাতৃভাষার যথাযোগ্য অবস্থান, মর্যাদা ও বিকাশ নিশ্চিত করতে এখনও আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। রাষ্ট্রীয়, শিক্ষাগত ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আজও হয়নি। রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে অর্জিত যে ভাষা তাঁর প্রতি এ উপেক্ষার বিষয়টি জাতি হিসেবে আমাদের সংকীর্ণ করে দেয়, এ সংকীর্ণতা কাটিয়ে ওঠা জরুরি।

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit