রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

বিএনপি থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় যা বললেন মেজর আখতারুজ্জামান

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

ডেস্ক নিউজ : এবার পঞ্চমবারের মতো দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকেও তাকে বহিষ্কার করেছে বিএনপি। এ ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়।         

কষ্ট কেন পেলাম তা আর কারও সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলাম না। যাই হোক দেশমাতা খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং সেই সঙ্গে তারেক রহমানের সফলতা কামনা করি। আমি অনেক দিন থেকেই জানি তারেক রহমানের সঙ্গে আমার রাশি বিপরিতমুখী। তিনি কখনই আমার মতো করে ভাবেন না। তাই আমি পরাজিত হলে দারুণভাবে খুশি হব। কারণ তাতে সম্ভবত তারেক রহমানেরই জয় হবে। আল্লাহ তারেক রহমানের বিজয় এনে দিক। আমি এখন আমার মত করে ভাবতে, লিখতে এবং বলতে থাকি । বহিষ্কারে যারা খুশি হয়েছেন তাদের আমার পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ।

বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ১৯৯১ সালে পঞ্চম  এবং ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। এ ছাড়া বিগত নির্বাচনসহ অন্য দুটি নির্বাচনে তিনি বিজয়ের হাসি বঞ্চিত হন।  মোবাইল ফোনে প্রতিক্রিয়া জানানোর শেষ পর্যায়ে তিনি আরও জানান, আমাকে দল ক্ষমতায় থাকতেও বহুবার বহিষ্কার করা হয়েছিল। কিন্তু আমি দল এবং দলীয় আদর্শচ্যুত হইনি। কেন না আমি প্রেসিডেন্ট জিয়া, গণতন্ত্রের জননী দেশমাতা খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনীতি করি।

আর এ কারণেই মাঝেমধ্যে  অসহ্য যন্ত্রণার সত্য কথা এবং সমালোচনা করে দলের সুবিধাভোগীদের শ্যেন দৃষ্টির শিকার হই। তবে, কথা একটিই আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকবো। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মেজর (অব.)আখতারুজ্জামান এর আগেও এমন সব অভিযোগে দল থেকে চারবার বহিষ্কৃত হয়েও ২০১৮ সালের বিগত জাতীয় সংসদ নির্বাচনেও  কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে  বিএনপি দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন।

তবে ওই নির্বাচনের চার দিন আগে ২৪ ডিসেম্বর সন্ধ্যার পর এ আসনের কটিয়াদী উপজেলার বীর নোয়াকান্দি গ্রামে এক উঠানবৈঠকে উপস্থিত হলে সাদা পোশাকের একদল পুলিশ ওই বৈঠকে হাজির হয়। এ সময় তারা ওই বৈঠক পণ্ড করে দেয়। এ হামলায় মেজর আক্তার রক্তাক্ত জখমের শিকার হয়ে গুরুতর আহত হন। এমনকি ওই বৈঠক থেকে তার ছেলে হাবিবুজ্জামান রনিসহ তিন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। এমন আতঙ্ক-উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে অনুষ্ঠিত সে  নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত  নূর মোহাম্মদের কাছে হেরে যান মেজর আক্তারুজ্জামান রঞ্জন।

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit