সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

প্রথম সেনা নিহতের খবর জানাল ইউক্রেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে উত্তেজনার মধ্যেই শনিবার এক সেনা নিহতের খবর নিশ্চিত করেছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে এই প্রথম কোনো সেনা নিহতের খবর জানাল দেশটি। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ওই সেনার মৃত্যুর পিছনে রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে ইউক্রেন। এদিকে সেনার মৃত্যু ইউক্রেনে রুশ হামলার আশঙ্কাকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে বলে এএফপি জানিয়েছে। 

এদিকে, রাশিয়ান সীমান্তের কাছে দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল জুড়ে চলমান সহিংসতায় এক সেনা ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছে বলে পূর্ব ইউক্রেনের যৌথ সামরিক কমান্ড জানিয়েছে। ওই অঞ্চলে শুক্রবার হামলায় ইউক্রেনের জরুরি পরিষেবার দুই কর্মী আহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে বিদ্রোহীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করে লুগানস্ক এবং ডোনেটস্কের পূর্বাঞ্চলের মধ্যবর্তী শহরগুলোতে ৮২ থেকে ১২০ মিলিমিটার মর্টার শেল ছুড়েছে। 

এ ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, বিচ্ছিন্নতাবাদীরা জনবহুল এলাকায় গুলি চালাচ্ছে এবং আবাসিক এলাকার কাছে তাদের আর্টিলারি সিস্টেম স্থাপন করছে। তবে মস্কো আনুষ্ঠানিকভাবে এসব হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে। এটিকে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয় বলেও দাবি করেছে রাশিয়া।  এর আগে শুক্রবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেনের সরকারি বাহিনী এবং রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দেশটির পূর্বাঞ্চলে গুলিবিনিময় করেছে। এই ঘটনার ‘অজুহাতে’ মস্কো ইউক্রেনে হামলা চালাতে পারে, এমন আশঙ্কা আরও জোরদার হচ্ছে বলে আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। 

বৃহস্পতিবারও সেখানে গুলিবিনিময়ের অভিযোগ তোলে বিচ্ছিন্নতাবাদীরা। কিয়েভ এবং বিদ্রোহীরা ডনবাস অঞ্চলে আট বছর ধরে লড়াই চালিয়ে আসছে। দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আছে। তবে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ডনবাসে গণহত্যা, গণকবর পাওয়া ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের ‘মিথ্যা’ অজুহাতের ভিত্তিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit