সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ

মওলানা ফজলুর রহমানের সমালোচনায় যা বললেন ইমরান খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : বিরোধী দলের নেতাদেরকে ‘চোরের আখড়া’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  তিনি জমিয়ত উলামা-ই ইসলামের নেতা মওলানা ফজলুর রহমানকেও এক হাত নিয়েছেন।  শুক্রবার মান্দি বাহাউদ্দিনে নিজ দল তেহরিক-ই ইনসাফের (পিটিআই) এক বিশাল সমাবেশে তিনি একথা বলেন।  খবর দ্য ডনের।

মওলানা ফজলুরের সমালোচনা করে ইমরান খান বলেন, তিনি (ফজলুর রহমান) বিরোধীদের একত্রিত করেন। প্রতি তিন মাস অন্তর অন্তর পিটিআই সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেন।  এর মূল কারণ দীর্ঘ ৩০ বছর পর বর্তমানে সংসদ ডিজেল ছাড়াই চলছে।  বর্তমানে সৌর বিদ্যুতের মাধ্যমে সংসদ চলছে। 

২০২৩ সালের ভোটেও পিটিআই জয়ী হবে এই ভেবে বিরোধীরা ভীত—বলে মন্তব্য করেন ইমরান খান।  এ কারণেই মওলানা পিটিআই সরকারকে বারবার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেন বলে জানান ইমরান খান। তিনি বলেন, বিরোধীরা তাদের লুট করা সম্পদ রক্ষায় সংসদের বিরুদ্ধে অনাস্থা ভোট আনতে চায়।  কোথায় গেল তাদের অনাস্থা ভোট?  

মুসলিম লিগের বর্তমান প্রেসিডেন্ট শাহবাজ শরীফ অর্থ পাচার মামলার আসামি।  তিনি প্রশ্ন রেখে বলেন, শাহবাজ আপনি যদি নিরপরাধ হয়ে থাকেন তবে আদালতের কাছে সময় চাচ্ছেন কেন? আপনি দৌঁড়ে পালাচ্ছেন কেন? বিরোধীরা তার নামেও সুপ্রিম কোর্টে মামলা করেছে জানিয়ে ইমরান খান বলেন, আমাকে আসামি করা হলে আমি দেশ ছেড়ে যাইনি। আদালতে আমার সততা ও সঠিক অবস্থান পরিস্কার হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit