মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

অজান্তেই আপনার ওয়াই-ফাই সংযোগ অন্য কেউ কি ব্যবহার করছে!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৩ Time View

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে প্রযুক্তি। বর্তমান পকেটে পকেটে স্মার্টফোন-ইন্টারনেট প্যাক। প্রায় ২৪ ঘণ্টা ইন্টারনেট ব্যবহার করেন অধিকাংশই। বহু মানুষের বাড়িতে রয়েছে ওয়াই-ফাই। ওয়ার্ক ফ্রম হোমে কয়েকগুণ বেড়েছে এর ব্যবহার। তবে অনেক সময় পাসওয়ার্ড দেওয়া সত্ত্বেও বিভিন্ন উপায়ে আপনার নিজস্ব ওয়াই-ফাই ব্যবহার করতে পারেন যে কেউ? কিন্তু কীভাবে বুঝবেন অন্য কেউ আপনার কানেকশন অন্য কেউ ব্যবহার করছেন কি না?

১। আপনার ইন্টারনেট স্বাভাবিকের থেকে স্পিড কম দিচ্ছে? কয়েকদিন ধরে একই অবস্থা? কিন্তু এমনটা হওয়ার কোনও কারণ নেই। অর্থাৎ সার্ভারে কোনও সমস্যা নেই। তাহলে এমনটা হতেই পারে যে, কেউ আপনার অজান্তে ব্যবহার করছে ওয়াই-ফাই।

২। যে সকল ডিভাইসগুলি প্রাইভেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে, সেগুলিতে একটি ইউনিক আইপি ও ম্যাক অ্যাড্রেস থাকে। মালিকের দেওয়া থাকে সেই নাম। রাউটারের মাধ্যমে কানেক্টেড ডিভাইসের নামও দেখা যায় তাতে। সেখানে যদি এমন কোনও নাম দেখেন, যা আপনার একদমই পরিচিত নয়, তাহলে বুঝে যাবেন লুকিয়ে কেউ ব্যবহার করছে ওয়াই-ফাই। তবে নাম না থাকলে কানেক্টেড ডিভাইসের সংখ্যার দ্বারাও বুঝতে পারবেন বিষয়টি।

কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার ওয়াই-ফাই?

১. সহজ এবং ছোট নয়, পাসওয়ার্ড তৈরির সময় চেষ্টা করুন যাতে তা বড় ও কঠিন হয়। যাতে সহজেই কেউ আন্দাজ করতে না পারে। নিজের নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ ব্যবহার না করাই ভাল।

২. কোম্পানির তরফ থেকে রাউটার সেট করে যাওয়ার পর পালটে ফেলুন লগইন তথ্য।

৩. লুকিয়ে রাখতে পারেন রাউটারের এসএসআইডি। ফলে কেউ ওয়াইফাই সার্চ করলে নিকটবর্তী অন্যগুলির অপশন পেলেও আপনারটা পাবে না।

৪. এছাড়া রয়েছে বেশ কিছু সফটওয়ার। যার মাধ্যমে অপরিচিত ডিভাইস লগ ইন করলেই টের পাবেন আপনি। তাহলে আর অপেক্ষা কেন, দ্রুতই দেখে নিন লুকিয়ে কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করছে কি না।

কিউএনবি/অনিমা/১৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit