সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

কুয়ায় পড়ে এক আফগান শিশুর করুণ মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  চার দিন আফগানিস্তানে একটি কুয়ার মধ্যে আটকে থাকার পর ছয় বছরের একটি শিশুর শেষ পর্যন্ত জীবন বাঁচানো গেল না। চার দিন ২৪ ঘণ্টা ধরে টানা চেষ্টার পর উদ্ধারকারীরা ছয় বছরের শিশু হায়দারকে কুয়া থেকে আজ শুক্রবার বিকেলে তুলতে সক্ষম হয়।

কিন্তু দক্ষিণ আফগানিস্তানের জাবুল প্রদেশের স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন শিশুটি শেষের দিকে আর সাড়া দিচ্ছিল না এবং তাকে বের করে আনার পর দেখা যায় সে আর নিঃশ্বাস নিচ্ছে না।

উদ্ধারকারীরা জানান গতকাল বৃহস্পতিবারই কুয়ার ভেতর থেকে তার আর কোন সাড়াশব্দ তারা পাচ্ছিলেন না।

উদ্ধারকারী দল মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে শিশু হায়দারের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। তাকে জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাজধানী কাবুলের হাসপাতালে নিয়ে আসার প্রস্তুতি নেয়া হয়েছিল।

“উদ্ধার তৎপরতা শেষে শিশুটিকে বের করে আনার পর প্রথম কয়েক মিনিট তার নিঃশ্বাস পড়ছিল। ঘটনাস্থলে চিকিৎসকদের দল তাকে অক্সিজেন দেয়,” এএফপি বার্তা সংস্থাকে জানান জাবুল পুলিশের মুখপাত্র জাবিউল্লাহ জওহার। “চিকিৎসক দলটি যখন তাকে হেলিকপ্টারে তোলার জন্য নিয়ে যাচ্ছিল, তখনই শিশুটি মারা যায়।”

হায়দার মঙ্গলবার শোকাক নামে জাবুলের একটি প্রত্যন্ত গ্রামে রাস্তার পাশের কুয়াটির ভেতর পড়ে যায় বলে বিবিসি পাশতু বিভাগকে জানান জাবুলের তথ্য ও সংস্কৃতি বিভাগের একজন মুখপাত্র।

শিশুটি যেভাবে পড়ে গেল
শিশু হায়দার রাস্তার ধারের কুয়ার ভেতরে পড়ে গিয়ে প্রথমেই একেবারে কুয়ার নিচে চলে যায়। কুয়াটি ছিল সরু। সে ২৫ মিটার নিচে (৮০ ফুট) কুয়ার একেবারে তলায় পড়ে যায়।

এরপর দড়ি নামিয়ে তাকে কুয়ার মুখ থেকে ১০ মিটার নিচ পর্যন্ত টেনে তোলা হয়। হায়দারকে এরপর সেখান থেকে আর টেনে তোলা যাচ্ছিল না, কারণ ওইখানে সে একটা খাঁজের মধ্যে আটকে গিয়েছিল।

উদ্ধারকারীরা তার কাছে খাবার ও পানি পৌঁছতে হিমশিম খাচ্ছিল। সে কারণেই তার অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। ভিডিও ফুটেজে দেখা যায় শিশুটির শরীর কুয়ার ভেতরের দেয়ালে আটকে গেছে, কিন্তু সে শরীরের উপরের অংশ এবং হাত নাড়াতে পারছে।

”বাবা- তুমি ঠিক আছ?” ভিডিও ফুটেজে তার বাবাকে বলতে শোনা যায়। “আমার সাথে কথা বলো আর কেঁদো না। আমরা তোমাকে বের করে আনার সবরকম চেষ্টা চালাচ্ছি।”

”ঠিক আছে। আমি কথা বলে যাচ্ছি,” শিশুটি উত্তর দেয়।

এর কিছুক্ষণ পর তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন উপদেষ্টা আনাস হাক্কানি টুইট করেন: “খুবই দু্ঃখজনক যে শিশু হায়দার আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছে।”

মরক্কোয় একটি শিশু কুয়ার ভেতরে আটকে থাকার চার দিন পর তাকে মৃত বের করে আনার ঘটনার দু সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানে একইধরনের মর্মান্তিক এই ঘটনাটি ঘটল। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit