শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকভুক্ত করেছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর আল-আরাবিয়ার।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ক্যারেন অ্যান্ড্রুস বলেন, হামাসের দৃষ্টিভঙ্গির সঙ্গে সহিংস উগ্রপন্থি গোষ্ঠীগুলোর ব্যাপক সাদৃশ্য রয়েছে, যা খুবই উদ্বেগজনক। এর আগে ২০০৩ সালে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছিল অস্ট্রেলিয়ার সরকার; এবার পুরো দলকেই সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হলো।

সংবাদ সম্মেলনে ক্যারেন অ্যান্ড্রুজ জানান, আগামী এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এদিকে অস্ট্রেলীয় সরকারের এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে হামাস। দলটির মুখপাত্র হাজেম কাসেম এ পদক্ষেপকে ইসরাইলের প্রতি অস্ট্রেলিয়ার অন্ধ সমর্থনের স্পষ্ট প্রমাণ বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও বলেন, ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব বন্ধে বর্তমানে যেসব আন্তর্জাতিক আইন রয়েছে— অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ সেসবের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, বরং ইসরাইলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা উচিত ছিল অস্ট্রেলিয়ার, যারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে প্রতিনিয়ত ফিলিস্তিনে তাদের সীমানা বাড়াচ্ছে এবং ফিলিস্তিনিদের হত্যা করছে। অস্ট্রেলিয়ার সরকারের এই পদক্ষেপে ফিলিস্তিনিদের অধিকার ও দাবি আদায়বিষয়ক অস্ট্রেলীয় সংস্থা অস্ট্রেলিয়া প্যালেস্টাইন অ্যাডভোকেসি নেটওয়ার্কও। সংস্থাটির প্রেসিডেন্ট বিশব জর্জ ব্রাউনিং বলেছেন, নতুন এই পদক্ষেপে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি ন্যায়বিচার করা হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit