সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
 সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

‘জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিশিরাতের সরকারের বানানো সার্চ কমিটিকে বিএনপি প্রত্যাখ্যান করেছে। সেখানে নাম দেওয়ার প্রশ্নই ওঠে না। আসলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছে। আজ শুক্রবার সকালে তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, আমরা পরিষ্কার বলে দিতে চাই এ সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।

রিজভী বলেন, বর্তমান সার্চ কমিটিতে যারা আছেন, সবাই আওয়ামী লীগের। মূলত এটি সার্চ কমিটি নয়, এটি হলো ক্রাশ কমিটি। তাদের দ্বারা যে কমিশন গঠিত হবে তারাও তাই হবে। এ কমিটির মাধ্যমে যে ইসি গঠিত হবে তারা জালিয়াতি ও পাতানোর নির্বাচনই উপহার দেবে। আরেকটি পাতানো নির্বাচন আয়োজনের জন্য শেখ হাসিনা তা করেছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে করে রিজভী বলেন, এখন শীতকাল রবিশষ্যের মৌসুম। এখন নিত্যপণ্যের দাম কম থাকার কথা।

অথচ সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। সে দিকে তাদের কোনো নজর নেই। জনগণ বাঁচুক না বাঁচুক তাদের কিছু যায় আসে না। বর্তমানে মিথ্যাই হয়েছে তাদের একমাত্র অবলম্বন। এ সময় তাঁত শিল্প ধ্বংসের জন্য সরকারকে দায়ী করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit