রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

দেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

 

ডেস্ক নিউজ : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের মানুষ খুশি হওয়ায় ও বেগম জিয়া সুস্থ হয়ে ওঠায় বিএনপি অখুশি। আবার নির্বাচন কমিশন নিয়েও বিএনপি খুশি নয়। কারণ জয়ের নিশ্চয়তা না পেলে তারা কখনোই খুশি নয়। আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও সুদূরপ্রসারী নেতৃত্বের কারণে বাংলাদেশের সকল মানুষের অর্থনৈতিক পরিবর্তন এসেছে। বাংলাদেশের মাথাপিছু আয়ে অনেক আগেই পাকিস্তান-ভারতকে ছাড়িয়েছে। পাকিস্তান এখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে দীর্ঘশ্বাস ফেলছে। বাংলাদেশ এখন পাকিস্তানের জনগণের কাছে উদাহরণ। তারা সে দেশকে বাংলাদেশ বানানোর আহ্বান জানাচ্ছেন।

বর্তমান সরকারের গঠনমূলক পদক্ষেপের কারণে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, যখন দেশের প্রতিটি মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। যখন ঘরে ঘরে সুখ স্বাচ্ছন্দ্য, জনগণ যখন আওয়ামী লীগের রাজনীতির প্রতি সন্তুষ্ট তখন স্বাধীনতার বিপক্ষের এবং পাকিস্তানের দোসররা দেশ ও সরকারের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে এবং বাইরে আন্তর্জাতিক মহলে গভীর চক্রান্তে লিপ্ত হয়ে পড়েছে।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক সম্মেলন উদ্বোধন করেন। নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমদের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার প্রধান বক্তা হিসেবে এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, মো. শহীদুজ্জামান সরকার, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এবং মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit