শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

জটিল আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি: আমেরিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত চলমান আলোচনা সম্পর্কে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক মন্তব্য করার পর আমেরিকার পক্ষ থেকেও একই ধরনের মন্তব্য করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আমরা একটি জটিল আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি।

তিনি ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান। প্রাইস বলেন, “আমরা আলোচনায় একটি ভাগ্য নির্ধারণী পর্যায়ে উপনীত হয়েছি। উভয় পক্ষ পরমাণু সমঝোতার ধারাগুলো আবার মেনে চলতে পারবে কিনা সে সম্পর্কে শিগগিরই স্পষ্ট ধারনা পাওয়া সম্ভব হবে।”

ভিয়েনায় ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়ার সঙ্গে গত ২৭ ডিসেম্বর থেকে অষ্টম দফা আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। আমেরিকার একটি প্রতিনিধিদল ভিয়েনায় উপস্থিত থেকে এই আলোচনায় পরোক্ষভাবে অংশ নিচ্ছে।

ইরানের আপত্তির কারণেই আমেরিকা সরাসরি ভিয়েনা সংলাপে যোগ দিতে পারছে না। ইরান বলেছে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে তার পক্ষে এ সংক্রান্ত আলোচনায় সরাসরি অংশগ্রহণ করা সম্ভব নয়।কিন্তু গত কয়েক দিন ধরে আমেরিকা ও ইরানের শীর্ষ কূটনীতিকদের সরাসরি সাক্ষাতের সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে জোর গুঞ্জন চলছে।

আসন্ন মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে কিনা- বুধবারের সংবাদ সম্মেলনে নেড প্রাইসকে সে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, “মিউনিখে ইরান ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাতের কোনো পরিকল্পনা এখনও নেই। তবে আগেও যেমনটি বলেছি, ভিয়েনা সংলাপ নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি আলোচনা আমাদের স্বার্থ রক্ষা করবে।”

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “বর্তমানে আমরা ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আমাদের মিত্ররা এ আলোচনায় মধ্যস্থতা করছে। তিনি দাবি করেন, আলোচনা জটিল হওয়ার কারণে এটি পরোক্ষ হওয়ায় ধীরগতিতে অগ্রসর হতে হচ্ছে।” 

প্রাইস বলেন, “কাজেই সরাসরি আলোচনায় বসতে পারলে পরমাণু সমঝোতায় আবার ফিরে যাওয়ার পথ সহজতর হবে।”
সূত্র: পার্সটুডে

কিউএনবি/অনিমা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit