বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

আরও বিপাকে ব্রাজিলের সাবেক ফুটবলার রবিনহো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

স্পোর্টস ডেস্ক :  ধর্ষণ মামলায় আগেই ফেঁসেছেন। হাজতবাসও করেছেন রবিনহো। আর এবার ব্রাজিলের সাবেক এই ফুটবলারের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইতালি।

সূত্রের খবরর, রবিনহোর বিরুদ্ধে বৈশ্বিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইতালিয়ান প্রসিকিউটররা। সঙ্গে দলবদ্ধ ধর্ষণের সাজা কার্যকর করতে ইতালির বিচার মন্ত্রণালয়ে তারকা এই ফুটবলারের প্রত্যার্পণ চেয়েছেন তারা। ২০১৩ সালের জানুয়ারিতে এক তরুণীকে ধর্ষণের দায়ে গত মাসে রবিনহোর ৯ বছরের জেল শাস্তি বহাল রাখে ইতালির শীর্ষ আদালত।

প্রসিকিউটররা এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে ভুক্তভোগী নারীর আইনজীবী জাকোপো গনোচ্চি ব্রাজিল বা ইতালিতে রবিনহোর শাস্তি কার্যকর দেখতে চান। ব্রাজিলিয়ান সংবিধানে অবশ্য তাদের দেশের নাগরিকদের প্রত্যার্পণ নিষিদ্ধ করা হয়েছে। তাই আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি মানে দেশের বাইরে অন্য কোথাও গেলে গ্রেফতার হতে পারেন রবিনহো।

মিলানের নাইট ক্লাবে নিজের ২৩তম জন্মদিন পালন করতে গিয়েছিলেন এক আলবেনিয়ান নারী। সেখানে রবিনহোসহ ছয় জনে মিলে তাকে ধর্ষণ করেন। তখন রবিনহো খেলতেন ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে।

এসি মিলানের তারকার বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালে তিনি এবং তার চার বন্ধু মিলে অভিযোগকারী তরুণীকে মদ্যপান করান। এরপর পালা করে ওই তরুণীর সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হন পাঁচ অভিযুক্ত। 

খবর অনুযায়ী নেশাগ্রস্ত থাকায় ধর্ষকদের রুখতে পারেননি ধর্ষিতা। তরুণী। তিনি যাতে তন্দ্রাছন্ন থাকেন সেই জন্যই নাকি রবিনহো এবং তার চার বন্ধু তাকে মাদক মেশানো পানীয় পান করায়। যদিও ব্রাজিলিয়ান তারকা তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন। ফেসবুক, ইনস্টাগ্রামে নিজেকে নির্দোষও দাবি করেন এই এসি মিলান তারকা।

কিউএনবি/অনিমা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit