বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

নিজে নিজে পাওয়ার হিটিং শিখছেন সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের প্রসঙ্গ এলেই দেশে কোনো পাওয়ার হিটার না থাকার আক্ষেপটা বড় হয়ে দাঁড়ায়। সাব্বিরের মতো যে দুই-একজনকে নিয়ে স্বপ্ন দেখা হতো, তারা হারিয়ে গেছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গেছে বাংলাদেশি ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের দৈনতা। সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে নিজে নিজে কাজ করছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

আজ মিরপুর শেরে বাংলায় ক্রিকেটগুরু তথা ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিমের তত্ত্বাবধানে তাকে অনুশীলন করতে দেখা যায়।  kalerkantho

সাকিবের পাওয়ার হিটিং অনুশীলন নিয়ে সাংবাদিকদের নাজমুল আবেদিন বলেন, ‘আমার মনে হয় নিয়মিত হওয়াটা খুব জরুরি। ও নিজে নিজে এটা করেছে। খুব কম সময়ের মধ্যে করেছে। এটা থেকে সরে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। ওর নিয়মিত হওয়াটা জরুরি। অনুশীলন করা দরকার। ও যেহেতু টি-টোয়েন্টিতে নিয়মিত বড় বড় ইনিংস খেলছে। প্র্যাকটিসটা মাঠেই হয়ে যাচ্ছে। ও যদি না করতো তাহলে এই মুহূর্তে এতো বড় ইনিংস খেলতে পারতো না। ওর কনসিসটেন্সির উপর বেশি মনোযোগ। ও যাতে নিয়মিত স্ট্রাইক রেট ধরে রাখতে পারে। ‘ kalerkantho

চলতি বিপিএলে দারুণ খেলছেন সাকিব। ব্যাটে-বলে তিনি দুর্দান্ত। ৩৫ ছুঁই ছুঁই বয়সে এমন পারফর্মেন্সের কোথাও ঘাটতি আছে কি? ফাহিমের মতে, ‘ঘাটতি বলব না। পারফেকশনের তো কোনো লিমিট নেই। কিছু কিছু জায়গায় পারফেকশনের অভাব আছে। সেটা ও উপলব্ধি করে। সেগুলো নিয়মিত মাথায় রেখেই ও চলে।   আজকে যে আসলো, সেই পারফেকশনের লক্ষ্য নিয়েই আসছে। কিছুদিনের মধ্যে এমন জায়গায় যাবে, তখন ওকে আমরা খুব কম ভুল করতে দেখব। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit